বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দল নয়, ক্রিকেটাররা এখন টাকার দাস!

wagh-bothamস্পোর্টস ডেস্ক : ক্রিকেটাররা এখন দলের নয়, টাকার দাস—স্টিভ ওয়াহ মনে-প্রাণেই বিশ্বাস করেন কথাটা। চোখের সামনে যা দেখছেন, তা থেকেই এমন বিশ্বাস আরও শিকড় গেড়ে বসছে তাঁর মনে। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক মনে করেন, বিশ্বময় যেভাবে টি-টোয়েন্টি লিগের উত্থান ঘটছে, এই লিগগুলো যেভাবে খেলোয়াড়দের মধ্যে টাকার হাতছানি ছড়িয়ে দিচ্ছে, যেকোনো দলের পক্ষেই তিন ফরম্যাটে সত্যিকারের সমন্বয় ঘটিয়ে দল গড়া মুশকিল।

স্টিভ ওয়াহর মতে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল হচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ। ওয়েস্ট ইন্ডিজ দলটিকে দেখলেই বোঝা যাবে, টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থান কীভাবে টেস্ট ও ওয়ানডেকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ দল ওয়ানডেতেও কিনা র‍্যাঙ্কিংয়ের নয়ে। আর টেস্টে তো খাবি খাচ্ছে অনেক দিন ধরেই।

এই মুহূর্তে টি-টোয়েন্টির উত্থান ও প্রসারের মধ্যেও তিন ফরম্যাটেই মোটামুটি একই মানের দলের তালিকায় ওয়াহ এগিয়ে রাখেন নিজের দেশ অস্ট্রেলিয়াকেও। ধোনি-কোহলির ভারতও তাঁর মতে এ ব্যাপারে খুব একটা পিছিয়ে নেই। ইংল্যান্ডও নাকি এ ব্যাপারে মোটামুটি ঠিক পথেই আছে।

ওয়াহর চিন্তার বিষয় খেলোয়াড়দের আনুগত্যহীনতাই, ‘টি-টোয়েন্টি ক্রিকেট, বিভিন্ন টি-টোয়েন্টি লিগ যেভাবে টাকার হাতছানি ছড়িয়ে দিয়েছে, তাতে জাতীয় দলের প্রতি খেলোয়াড়দের আনুগত্য প্রায় নেই বললেই চলে, যা ক্রিকেটের জন্য খুব ক্ষতিকর।’

ব্রেন্ডন ম্যাককালামের অবসরের উদাহরণ টেনে ওয়াহ বলেছেন, ‘ম্যাককালাম কেন হঠাৎ করেই অবসরে গেল বুঝতে পারলাম না। সে খুব সহজেই আরও তিন-চার বছর দাপটের সঙ্গেই খেলে যেতে পারত। সে তাঁর পরিবারকে সময় দেওয়ার কথা বলেছে—মেনে নিচ্ছি, কিন্তু ক্রিকেটারদের যে দলের প্রতি আনুগত্যের ঘাটতি আছে, ম্যাককালামের হঠাৎ অবসর কিন্তু সেটার ইঙ্গিতই দেয়।’

ভারতের মাটিতে একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে এসে বলা ওয়াহর এই কথাগুলোই যেন উচ্চারিত হয়েছে ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামের কণ্ঠেও। তিনি মনে করেন, ‘অগ্রাধিকারের ব্যাপার যদি আসে, টি-টোয়েন্টিকে সবার পেছনেই রাখা উচিত। এ ক্ষেত্রে টেস্ট ক্রিকেট থাকা উচিত সবচেয়ে আগে।’

বোথাম মনে করেন, টেস্ট ক্রিকেটই ক্রিকেটের সবচেয়ে সেরা উদাহরণ। ক্রিকেটারদেরই উচিত এই বিষয়টি দর্শকদের ভেতর ঢুকিয়ে দেওয়া। টেস্ট ক্রিকেটের দর্শক এখনো আছে। ইংল্যান্ডে এখনো টেস্ট সিরিজে সব টিকিট বিক্রি হয়ে যায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও একই অবস্থা। টি-টোয়েন্টি ক্রিকেটের ২০টি ওভারই কিন্তু সব নয়। ক্রিকেট খেলায় এই ২০ ওভারের বাইরেও অনেক কিছু ঘটার আছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান