,

লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় রুসেফের

 
আন্তর্জাতিক ডেস্ক : ইমপিচমেন্ট প্রশ্নে পার্লামেন্টের নিম্মকক্ষে বিরোধীদের ভোটের পর অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেনে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। সোমবার কংগ্রেসের অধিবেশনে দেওয়া বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

download

রুসেফের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ , ২০১৪ সালে পুন:নির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে ।যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন রুসেফ। গত রোববার কংগ্রেসে বিরোধীদের আনা রুসেফের ইমপিচমেন্ট প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ দুই-তৃতীয়াংশের ভোটে পাস হয়। এর ফলে আগামী মাসে উচ্চকক্ষ সিনেটে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপিত হবে। সেখানে এটি সংখ্যাগরিষ্ঠতার ভোটে পাস হলে তদন্তকালে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন রুসেফ।

সোমবার কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় বেশ শান্ত ছিলেন রুসেফ। এসময় তিনি বিরোধীদের এ কাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং একে ‘অন্যায়’ হিসেবে আখ্যা দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।রুসেফ বলেন, তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সাহস,শক্তি ও মনোবল রয়েছে বলেও জানান রুসেফ।
রুসেফ দাবি করেন, ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে এমন কোনো অন্যায় তিনি করেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা