,

সচিবদের চেয়ে এমপিরা বেশি বেতন পাচ্ছেন না

 

 

নিজস্ব প্রতিবেদক : এমপিদের বেতনভাতা সংক্রান্ত সংসদে উত্থাপিত বিলটি চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। তবে সচিবদের চেয়ে বেশি বেতন দাবি করলেও শেষ পর্যন্ত তা পাচ্ছেন না তারা। শুধুমাত্র অফিস খরচ ৬ হাজার টাকা বাড়িয়ে ‘মেম্বর অব পার্লামেন্ট (রেমুন্যারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৬’ বিলটি চূড়ান্ত করা হয়।

Sangshad_2

জাতীয় সংসদ ভবনে সোমবার বিকেলে জাতীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হয়। সংসদের আগামী অধিবেশনে বিলটি পাস হওয়ার কথা রয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির বিলটি গত ২৪ জানুয়ারি সংসদে উত্থাপন করেন। পরে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলের বিষয়ে আপত্তি জানান কমিটির সদস্যরা। তারা বলেন, সচিবরা ৮২ হাজার টাকা বেতন পেলেও প্রস্তাবিত আইনে সংসদ সদস্যদের জন্য ৫৫ হাজার টাকা সম্মানি ভাতা রাখা হয়েছে। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না।

 

কমিটি সূত্র জানায়, আগের বৈঠকে আলোচিত ওই বিলটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত হলেও সোমবারের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার উপস্থিতিতে বিষয়টি নিয়ে আবারও আলোচনা হয়। সেখানে সংসদ সদস্যদের অফিস খরচ ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তসহ উপস্থিত সদস্যরা এই প্রস্তাব মেনে নেন। এরপর বিলটি সংশোধনীসহ পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন উত্থাপনের সিদ্ধান্ত হয়।

 

 

সংসদে উত্থাপিত বিলটি পাস হলে সংসদ সদস্যদের বেতন-ভাতা দ্বিগুণ হবে। এই বিলে সংসদ সদস্যদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকার স্থলে ৭৫০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল তিন লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা, নির্বাচনী এলাকার খরচ (মাসিক) ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা, পরিবহন খরচ ভাতা (মাসিক) ৪০ হাজারের পরিবর্তে ৭০ হাজার টাকা, অভ্যন্তরীণ ভ্রমণ (বার্ষিক) খরচ ভাতা ৭৫ হাজার টাকা হতে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকা, লন্ড্রি ভাতা (মাসিক) এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং ক্রোকারিজসহ অন্যান্য ভাতা চার হাজার টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা