,

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বাড়িতে আগুন

 

নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাকের হত্যার ঘটনায় জড়িত থাকায় ওই ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন হারুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার রাত ৮টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা যুবদল সভাপতি হারুনের বাড়ীতে আগুন দেয়। এরআগে হারুনকে গ্রেপ্তারের দাবিতে বসুরহাট-কবিরহাট সড়কের বাগানবাড়ি এলাকায় অবরোধ করে জনতা।

1458917735

 

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন জানান, সোমবার বিকেলে উপজেলা যুবদলের এক জরুরি সভায় সিরাজপুর ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাকের হত্যাকাণ্ডের সঙ্গে ওই ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন হারুনের সম্পৃক্ততা থাকায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, রাতে একদল বিক্ষুব্ধ জনতা যুবদল নেতা হারুনের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

তিনি আরো জানান, শাকের হত্যার ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।উল্লেখ্য, গত রোববার রাত ১২টার দিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম শাকের বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করে। শাকের যুবদল থেকে আওয়ামী লীগে যোগদান করেছে বলে দলীয় কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা