,

পুরুষদের জেলে বন্দি, ২০০০ বার ধর্ষণের শিকার

18118-untitled-1নিউজ ডেস্ক : জেলজীবনে দু-হাজার বার ধর্ষণের শিকার হয়েছেন! যৌন হয়রানি যখন-তখন। কুকর্ম যারা করেছে, তারাও তারই মতো কয়েদি। নিজের জেলজীবনের করুণ কাহিনি এভাবেই বললেন মেরি। যদিও ছদ্মনাম। আদতে রূপান্তরকামী। তবে, এই নামেই পরিচিত মেয়েটি। গাড়ি চুরির দায়ে যাকে জেলখানায় কাটাতে হয়েছে চার-চারটি বছর।

ব্রিসবেনের বোগো রোড জেলের দিনগুলো মনে পড়লে, যন্ত্রণায় শিউরে ওঠেন তিনি। ‘দ্বিতীয় বার বোগো রোডে যাওয়ার আগে, আমি বরং মরতে রাজি, মরাও এর চেয়ে ঢের গুণ ভালো।’ বলছিলেন মেরি। ‘আমি প্রথম যেদিন জেলে ঢুকলাম, সেদিনেই শুরু যৌন হেনস্থার…।’

অনর্গল মেয়েটি বলে চলেন, ‘জেলখানায় সেক্সই শেষ কথা। ছলেবলেকৌশলে ওরা বাধ্য করত যৌনতায়। প্রাণনাশের হুমকি। হয় যৌনতা নয়তো মৃত্যু। মাঝামাঝি কিছু নেই। দিনের পর দিন যৌনতার বিনিময়েই বেঁচে থাকতে হয়েছে। এ ভাবে সম্মতিহীন যৌনতা তো ধর্ষণেরই নামান্তর। মুখ বুজে আমাকে তা হজম করতে হয়েছে।’

মেরি বলেন, ‘অসুস্থ বোধ করতাম। কিন্তু, কী করব? নিজেকে রক্ষার আর কোনও পথ ছিল না আমার সামনে।’ অত্যাচারে জেল পালানোর চেষ্টা যে করেননি, তা নয়। কিন্তু তা আর কাল হয়েছে এই রূপান্তরকামীর। কাররক্ষীর চোখে ‘হাই রিস্ক’ বলে চিহ্নিত হয়ে যাওয়ায়, কুখ্যাত, দাগিদের সঙ্গে থাকতে হয়েছে তাঁকে। কয়েদখানায় যৌনসুখের জন্য তারা কাছে পেয়েছিল মেরিকেই।

মেরি মনে করেন, তাঁকে পুরুষদের সঙ্গে এক জেলে রেখে অন্যায় করেছে কারা কর্তৃপক্ষ। কিন্তু, কেউ-ই কর্ণপাত করেনি তাঁর কথায়। রূপান্তরকামী হয়ে মেয়ে হওয়ায়, সম্পূর্ণ নারীর মর্যাদা জোটেনি তাঁর কপালে। তারই সদ্ব্যবহার করেছে সহ-কয়েদিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা