বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন তদন্তে শফিক রেহমানদের নাম : প্রধানমন্ত্রী

74cb919a69e3baa26d0eedbc493f8fb9-PMসাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের গ্রেপ্তারে যাঁরা ব্যথা পেয়েছেন এবং সমালোচনা করছেন, তাঁদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মার্কিন তদন্ত সংস্থা এফবিআই তাদের তদন্তে চক্রান্তকারীদের নাম পেয়েছে। তিনি এই দুই সাংবাদিককে গ্রেপ্তারের জন্য তাঁর সরকারকে অভিযুক্ত করার পরিবর্তে সমালোচনাকারীদের এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘অপহরণ ও হত্যার মতো একটি জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে যখন এঁদের গ্রেপ্তার করা হয়, তখন কীভাবে মানবাধিকারের প্রশ্ন তোলা হয়? মানবাধিকারের দোহাই দিয়ে এ ধরনের ব্যক্তিরা অপরাধের কর্মফল থেকে রেহাই পেতে পারেন না।’
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে দুদিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর) মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এ উপলক্ষে দিবসটি পালন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না তাঁরা কী ধরনের সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। তাঁরা গ্রেপ্তারের সমালোচনা করেছেন, কিন্তু এফবিআই এদের মুখোশ উন্মোচন করা সত্ত্বেও এসব সাংবাদিকের এত বড় চক্রান্ত সম্পর্কে তাঁরা কিছুই বলেননি।’ তিনি বলেন, একটি বিদেশি রাষ্ট্রে ও আদালতে এ ধরনের চক্রান্তে তাঁদের নাম আসার পর এই অভিযুক্ত ব্যক্তিদের লজ্জা পাওয়া উচিত। এঁদের আইনের আওতায় আনায় সরকারের সমালোচনার পরিবর্তে চক্রান্তকারীদের নিন্দা করা উচিত ছিল। শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, তাঁরা চক্রান্তকারীদের চক্রান্তকারী হিসেবে বিবেচনা করতে রাজি নন। তাঁরা এ ভয়ংকর চক্রান্তের জন্য তাঁদের বিচারেরও পক্ষপাতি নন।’
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, অপরাধীকে ধরায় এখন যেমন সমালোচনা হচ্ছে, ঠিক একই কাজ হয়েছিল ’৭৫ সালে। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে খুনিদের বিচারের পথ রুদ্ধ করা হয়। সেই মানবাধিকার লঙ্ঘনের পর ২১ বছর আমরা ভোগান্তির শিকার হয়েছি। এখনো তারা আমাদের সমালোচনা করছে। আমাদের বিরুদ্ধে জঘন্য চক্রান্তের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারের পর মানবাধিকারের কথা বলা হচ্ছে।
আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও মতিয়া চৌধুরী, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম অংশ নেন।

 

Prothom alo .Com

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান