,

আলোচনায় পরীমনির ‘ফিল্ম’ পোশাক

download (67)বহুদিন পর সিনেমা পরিচালনায় এসেছেন মালেক আফসারি। পরীমনিকে নিয়ে তিনি তৈরি করছেন নতুন ছবি ‘অন্তর জ্বালা’। আর এই ছবিতে পরীমনির পরনের একটি পোশাক নিয়ে চলছে তুমুল আলোচনা। মালেক আফসারি সম্প্রতি সেলুলয়েড ফিল্ম দিয়ে নির্মিত পোশাক পরা পরীমনির একটি ফটোগ্রাফ তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন। আর এরপর থেকেই চলছে এই আলোচনা।

তাঁর অভিনয়জীবনের শুরু থেকেই নানা কারণে আলোচনায় এসেছেন পরীমনি। আর এবার আলোচনায় এলেন সদ্য শুটিং শেষ হওয়া ‘অন্তর জ্বালা’ ছবিতে তাঁর একটি পোশাকের কারণে। এ ধরনের পোশাকের ব্যাপারটি তাঁর জন্য একেবারেই একটি নতুন অভিজ্ঞতা উল্লেখ করে পরীমনি বলেছেন, ‘ছবির গল্পের চাহিদার কারণেই এই ধরনের পোশাক পরেছি। এই দৃশ্যটা দিয়ে অনেক কিছুই বোঝানো হবে। আপাতত এর বেশি আর কোনো কিছু প্রকাশ করতে চাইছি না।’

পরীমনি জানান, কিছুদিন আগে পিরোজপুরের একটি বাড়িতে এই দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এদিকে পরীমনির এই বিশেষ পোশাক প্রসঙ্গে পরিচালক মালেক আফসারি বলেছেন, ‘বাংলা ছবির এখন ডিজিটাল যুগ চলছে। আমার এই ছবিটার গল্পই অন্য রকম। এই ধরনের পোশাক দিয়ে ৩৫ মিলিমিটার থেকে ডিজিটাল যুগের শুরুর বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি আমরা। বাকিটা দেখার জন্য দর্শককে হলে যেতে হবে।’

পরিচালক মালেক আফসারি এও জানান, পরীমনিকে এমন পোশাকে দেখা যাবে ‘অন্তর জ্বালা’ ছবির টাইটেল গানে। আলী আকরাম শুভর সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও ন্যান্‌সি।
পরীমনি ছাড়াও ‘অন্তর জ্বালা’ ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান, জয় চৌধুরী, মৌমিতা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা