,

আবারও বিশ্ববাজারে কমলো তেলের দাম

 
নিজস্ব প্রতিবেদক : উৎপাদন কমানো নিয়ে সমঝোতা না হওয়ায় বিশ্ববাজারে ফের কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।সোমবার এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬ দশমিক ৮ শতাংশ কমে যায়।অবশ্য, বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তার কোনো প্রভাব পড়েনি। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পরও জ্বালানি তেলের দাম কমানোর প্রক্রিয়া কার্যত ঝুলে রয়েছে।

oil1

চাহিদার সঙ্গে সমন্বয় রেখে উৎপাদন সমন্বয় করতে গত রোববার উৎপাদক দেশগুলোর সংস্থা ‘ওপেক’ সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে বসে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে ওপেক সদস্য ছাড়াও অংশ নেয় রাশিয়া ও কম উৎপাদনকারী আরও কয়েকটি দেশ।আশা করা হচ্ছিল, তেলের উৎপাদন কমানো নিয়ে সমঝোতা হলে বাজারে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হবে। ব্যারেল প্রতি দাম ২৬ থেকে বেড়ে হবে ৪০ মার্কিন ডলার।

 

 

কিন্তু উৎপাদকদের মধ্যে সমঝোতা হয়নি। যার কারণে বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।বৈঠকের একদিন পর সোমবার কর্মদিবসের শুরুতে হংকংয়ের বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে বিক্রি শুরু হয় ৩৮ দশমিক ৩৮ মার্কিন ডলারে।বেলা বাড়তে থাকলে দাম আরও কমে যায়। জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার প্রভার পড়েছে শেয়ারবাজারেও। টোকিও শেয়ারবাজারে নিক্কি সূচক কমেছে ৩ শতাংশ, হংকং হেং সেং শেয়ারসূচক কমেছে ১ দশমিক ৩ শতাংশ।

 

 

চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় বিদায়ী বছরের শুরু থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। গত এক যুগের মধ্যে ব্যারেলপ্রতি দাম কমে দাঁড়ায় ২৮ মার্কিন ডলারে।বাজারে দাম আরও কমার শংকার মধ্যেও উৎপাদন কমাতে রাজি হয়নি শীর্ষ উৎপাদকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা