,

৪ শতাধিক শরণার্থী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

 

আন্তর্জাতিক ডেস্ক : ভূউরোপে যাওয়ার পথে ৪ শতাধিক শরণার্থী বহনকারী চারটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে।সোমালিয়ার একজন রাষ্ট্রদূতের বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে।সোমালি রাষ্ট্রদূত বলেন, ‘শত শত শরণার্থী বহনকারী চারটি নৌকা মিসর থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে গেছে। নৌকাতে সোমালিয়া, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার শরণার্থীরা ছিলেন।’

 

images 3_124412

ভয়াবহ এই দুর্ঘটনার পরে প্রাথমিকভাবে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া শরণার্থীদের বহনকারী ওই নৌকাগুলোতে জীবন রক্ষাকারী সরঞ্জাম ছিল না।আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) ওই দুর্ঘটনার পর এক টুইট বার্তায় বলছে, ২০১৬ সালে ভূমধ্যসাগর ‘গণকবরে’ পরিণত হয়েছে।ইতালির প্রেসিডেন্ট সের্গিও ম্যাটারেল্যা এ দুর্ঘটনায় কয়েকশ মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন।

 

 

তিনি বলেন, ইউরোপ আরেকটি ট্রাজেডির মুখোমুখি হয়েছে, মনে হচ্ছে কয়েকশ মানুষ নিহত হয়েছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গত সপ্তাহে লিবিয়া থেকে সাগরপথে ইতালিতে অন্তত ৬ হাজার শরণার্থী পাড়ি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা