মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘গোলান’ আর কখনো ফেরত দেবে না ইসরায়েল

 

 
নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলছেন, ১৯৬৭ সালের আরবের সাথে যুদ্ধে ইসরায়েল যে গোলান মালভূমি এলাকা দখল করে নিয়েছিল, তা আর ফেরত দেয়া হবে না।নেতানিয়াহু বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ‘গোলান মালভূমি’ এলাকা সবসময় ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে।‍আজ সোমবার ইসরায়েলী মন্ত্রীসভার এক বৈঠকে তিনি এসব কথ‍া বলেন।

 

golan_map_124426

‘সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টায় সিরিয় সরকার এই গুরুত্বপূর্ণ এলাকা ফিরে পাওয়ার দাবি জানাতে পারে’- ইসরায়েলী সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হবার পর আজ প্রথমবারের মতো গোলান হাইটসে ইসরায়েলী মন্ত্রীসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়।বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে গোলান যে ইসরায়েলের অংশ – এ বার্তাই দেয়া হচ্ছে।বৈঠক শেষে নেতানিয়াহু স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে, তার দেশ এই এলাকা কখনোই ছাড়বে না।

 

 

১৯৬৭ সালে আরবদের সাথে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮১তে এসে এলাকাটি নিজের অংশ বলে ঘোষণা দেয়।কিন্তু আন্তর্জাতিক মহল কখনই ইসরায়েলের এই দাবির স্বীকৃতি দেয়নি।সিরিয়াও সেই ১৯৬৭ থেকেই সামরিক কৌশলের দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই এলাকাটি ফিরিয়ে দেওয়ার দাবি করে আসছে।কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্কার করে বললেন ফেরত দেওয়ার প্রশ্নই আসেনা, গোলান আজীবনের জন্য ইসরায়েলের অংশ থাকবে।

 

 

তার এই সংকল্প প্রমাণ করতে তিনি এই প্রথমবারের মত অধিকৃত এই অঞ্চলে মন্ত্রীসভার বৈঠক করেছেন আজ।মন্ত্রীসভার ঐ বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গোলান মালভূমিতে মন্ত্রীসভার এই বৈঠক তিনি করেছেন এই পরিস্কার বার্তা দিতে। আর তা হলো – গোলান চিরদিনের জন্য ইসরায়েলের অংশ হয়ে থাকবে। ইসরায়েল কখনই গোলান ছেড়ে যাবেনা।কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী এভাবে স্পষ্ট করে কেন এখন একথা বললেন?

 

 

পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ায় গৃহযুদ্ধ পরবর্তী যে বোঝাপড়ার কথা এখন উঠছে, তাতে গোলান মালভূমির ভবিষ্যতও তার অংশ হবে।সে কারণেই এখন হয়ত ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিতে চাইছে, গোলান তাদের।১৯৬৭ সালে দখলের পর থেকেই গোলান মালভূমিতে ইসরায়েলে বড় ধরণের সামরিক উপস্থিতি বজায় রেখেছে।এছাড়া সেখানে ৩০টি ইহুদি বসতি স্থাপন করা হয়েছে যেখানে ২০ হাজার মানুষ বসবাস করছে।

এ জাতীয় আরও খবর

প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

ঈদে অতিথি আপ্যায়ন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

নতুন ভিসি পেল ৭ বিশ্ববিদ্যালয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে কিছু দেশ খুব একটা আগ্রহী নয়: ট্রাম্প

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়: তারেক রহমান