বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এত সুন্দর টয়লেট আমার বাড়িতেও নেই’: আনিসুল হক

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সুস্থ ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে দুটি গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে গণশৌচাগার দুটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গণশৌচাগার দুটি রাজধানীর তেজগাঁও সাতরাস্তার টিঅ্যান্ডটি গেট এবং নাবিস্কোর বিপরীতে হাজি মরণ আলী রাস্তার পাশে নির্মাণ করা হয়েছে।

1428940562_160391

 

উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘আমি দেখেছি, সব জায়গায় আমাদের বোনেরা, বিশেষ করে যাঁরা বাইরে কাজ বা যাতায়াত করেন, তাঁরা সুস্থ ও নিরাপদ শৌচাগার সুবিধা থেকে বঞ্চিত। তাই তাঁদের কথা বিশেষভাবে মাথায় রেখে এ ধরনের শৌচাগার নির্মাণ করা হয়েছে।’মেয়র বলেন, অঙ্গীকার অনুসারে ঢাকায় ১০০টি টয়লেট করব বলে পরিকল্পনা করেছি, চারটি নির্মাণ করা হয়েছে, বাকিগুলো নির্মাণাধীন। সবাইকে শৌচাগার সংরক্ষণের আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘টয়লেট আপনাদের সম্পদ, এটাকে আপনাদেরই সুরক্ষা করতে হবে। এত সুন্দর টয়লেট আমার বাড়িতেও নেই।’

 

 

এ ধরনের শৌচাগার নির্মাণের জায়গা পাওয়া যাচ্ছে না মন্তব্য করে আনিসুল হক বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জায়গা পাওয়া যায় না, এটা সবচেয়ে বেশি সমস্যা।’ তিনি আরও বলেন, ‘আমরা ৮৬টি পেট্রলপাম্পের মালিকদের ডেকে প্রস্তাব দিয়েছিলাম পাম্পের জায়গায় এ ধরনের টয়লেট নির্মাণ করতে। দুঃখের বিষয়, তাঁরা সাড়া দেননি।’ মেয়র বলেন, ‘আগামী তিন বছরে ঢাকা অনেক বদলে যাবে। জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি আমরা করেছিলাম, তার সব কটির কাজ শুরু করেছি। নিরাপত্তার জন্য ঢাকায় সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ৩০০-এর মতো ক্যামেরা বসানো হয়ে গেছে। দুই মাসের মধ্যে ৬০০ ক্যামেরা বসে যাবে এবং আগামী ছয় মাসের মধ্যে অর্ধেক ঢাকা পুরো সিসি ক্যামেরার আওতায় চলে আসবে।’

 

 

সুইডেনের রাষ্ট্রদূত জোহান প্রিসেল বলেন, এ ধরনের শৌচাগার বিশেষভাবে চারটি সুবিধা নিয়ে আসবে। জনস্বাস্থ্যের জন্য, লিঙ্গসমতার জন্য, মেয়েদের নিরাপত্তার জন্য ও শহরের সৌন্দর্য রক্ষার জন্য। তিনি এ সময় আরও বলেন, ‘প্রয়োজনে আমিও এই টয়লেট ব্যবহার করব।’

ওয়াটার এইডের আঞ্চলিক প্রধান তেরেস লোহান বলেন, এই শৌচাগার নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষের দুটি অধিকার নিশ্চিত হলো—সুষ্ঠু পয়োনিষ্কাশন এবং নিরাপদ পানির নিশ্চয়তা।

শৌচাগারের সুবিধা : অনুষ্ঠানে জানানো হয়, এসব শৌচাগারে আছে নারীবান্ধব পরিবেশ। সেখানে নারী কেয়ারটেকার থাকবে। এ ছাড়া এগুলো প্রতিবন্ধীবান্ধব, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত, পেশাদার পরিচ্ছন্নতাকর্মী, মূল্যবান জিনিস রাখার জন্য কেবিনেট, সাবান দিয়ে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম।

শৌচাগার দুটি এইচঅ্যান্ডএম কনসিয়াস ফাউন্ডেশন, ওয়াটারএইড, ঢাকা ওয়াসার সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্মাণ করেছে। ২০১৪ সালে প্রথম গাবতলীতে এ ধরনের পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মেজবাউল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুনাহার হেলেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান