,

বৃহত্তর গ্যাস ট্রানজিটে যাচ্ছে বাংলাদেশের-ভারত

2নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে বৃহত্তর গ্যাস ট্রানজিটে যাচ্ছে ভারত। সমঝোতা অনুযায়ী ভারতে উৎপাদিত এলএনজি গ্যাসের লাইন বাংলাদেশের খুলনা-রংপুর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের এ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এর আগে চট্টগ্রামে ভারতের সঙ্গে যৌথভাবে একটি এলপি গ্যাস কারখানা করার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ইন্ডিয়ান কোয়েল করপোরেশন (আইওসিএল) যৌথভাবে তদারকি করবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, চট্টগ্রামে উৎপাদিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতের ‘সেভেন সিস্টারস’ হিসেবে পরিচিত সাত রাজ্যে যাবে। বাংলাদেশও গ্যাস পাবে।

স্মারক স্বাক্ষরের পর প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের উড়িষ্যায় ধামরা বন্দরে একটা এনএনজি গ্যাস ক্ষেত্র হচ্ছে। সেখানে উৎপাদিত গ্যাস ভারত থেকে খুলনা, রংপুর হয়ে ফের পশ্চিমবঙ্গে নেয়ার পরিকল্পনা করছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা