,

বান্দরবানে অপহরণের পর ৩ গরু ব্যবসায়ীকে হত্যা

52582_020160219093339নিউজ ডেস্ক : অপহরণের পর বান্দরবানের ৩ গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ৩টার দিকে জেলার দুর্গম থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার নামক এলাকার জঙ্গল থেকে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- আবু বকর (৪০), আবছার আলী (৩৫) ও সাহাব উদ্দিন (২৫)। তাদের বাড়ি আলীকদম উপজেলা সদরে।

গত শুক্রবার বিকালে উক্ত এলাকায় গরু কিনতে গিয়ে ৩ লাখ টাকাসহ তারা দুর্বৃত্তদের হাতে অপহৃত হন।

এর আগে গত ১ জানুয়ারি একই এলাকায় অপহরণের পর এক বাঙালি গরু ব্যবসায়ী ও ২ জন পাহাড়ি গ্রামবাসীকে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার মোবাইল ফোনে ৯টি গরু বিক্রির কথা বলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই তিনজনকে নগদ ৩ লাখ টাকাসহ আলীকদম উপজেলা সদরের ওবাইদুল মিয়া গ্রামে ডেকে নিয়ে যায়।

ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের আটক করে গভীর জঙ্গলে নিয়ে যায়। এরপর টাকা নিয়ে তাদের হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার জসিম ত্রিপুরা ও জন ত্রিপুরা নামে দু’জনকে আটক করে থানছি থানা।

ওইদিনই তাদের নিয়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী জঙ্গলে যৌথ অভিযান চালায়। এ সময় জন রবাট ত্রিপুরা ও জীবন ত্রিপুরা নামের আরও দু’জনকে আটক করা হয়।

এদের মধ্যে প্রথম ৩ জনকে অপহরণ ঘটনাস্থলের আশপাশের এলাকা এবং জীবন ত্রিপুরাকে থানছি উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটর পূর্বে দুর্গম ইয়াংরাই নামক এলাকা থেকে আটক করা হয়।

এরইমধ্যে সোমবার সকালে দুর্বৃত্তরা ওই ৩ গরু ব্যবসায়ীকে হত্যা করার কথা জানিয়ে অপহৃত আবু বকরের ভাই হাশেমকে মোবাইল ফোনে লাশ উদ্ধার করতে বলেন। পরে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আলীকদম থানার ওসি মো. সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

থানছি সদরের ইউপি চেয়ারম্যান মাংসা ম্রো জানান, গত শুক্রবার বিকালে থানছি সদরের জসিম ও জন ত্রিপুরা নামে দুই ব্যক্তি ডিমপাহাড় এলাকায় গরু আছে এবং এসব গরু কিনার জন্য নগদ ৩ লাখ টাকা নিয়ে সেখানে যেতে বলেন অপহৃত তিন গরু ব্যবসায়ীকে। তারা শুক্রবার সেখানে যাওয়া মাত্রই আটক করে এবং টাকাসহ গভীর জঙ্গলে নিয়ে যায়।

তিনি জানান, পরে এসব গরু ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার মিথ্যা আশ্বাসে দুর্বৃত্তরা বিকাশের মাধ্যমে শনিবার সকালে আরও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা