,

তনু হত্যার বিষয়ে রিট, আদালতের কার্যতালিকা থেকে বাদ

amaderনিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালত তার আদেশে বলেন, আউট অফ লিষ্ট।

আদালতের এ আদেশের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আদালত বলেছে ‘তনু হত্যার বিষয়ে দায়ের করা মামলার তদন্ত চলমান। তাই আপনার রিট আবেদনটি কার‌্যতালিকা থেকে বাদ দেওয়া হলো’।

তিনি বলেন, আমি এ রিট আবেদনটি হাইকোর্টের অন্য একটি বেঞ্চে পুনরায় উপস্থাপন করবো। এর আগে গত ৪ এপ্রিল তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে আগামী ২৪ ঘন্টার মধ্যে তনু হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশনা চাওয়ার পাশাপাশি হত্যাকারীদের গ্রেফতারে সরকারের নিষ্কিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়। একইসঙ্গে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয় রিটে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে টিউশন শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই অলিপুরের একটি ঝোঁপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়; পাশেই ছিল তার জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।

ভিক্টোরিয়া কলেজের অর্নাসের ছাত্রী সোহাগী জাহান তনু কুমিল্লা ময়নামতি সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় সপরিবারে থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’