বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদের নির্দেশে সাইফুর’স এর দুর্নীতি অনুসন্ধানে দুদক

2016_03_29_14_33_07_TzlGddKD3vKor2odEACgnllpuE63yY_originalইংরেজি ভাষা শিক্ষার কোচিং সেন্টার সাইফুর’স এর অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এজন্য শিগগিরই একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে।

সোমবার দুদক সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে দুদকে সাইফুর’স এর বিরুদ্ধে অনুসন্ধানের জন্য লিখিতভাবে সুপারিশ আসে। সেখানে কোচিং সেন্টারটির অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়। প্রাথমিকভাবে যাচাই করে অভিযোগটি যথাযথ বলে মনে হওয়ায় সাইফুর’স এর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অল্প কয়েকদিনের মধ্যে দুদকের একজন কর্মকর্তাকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হবে।

এ অভিযোগ অনুসন্ধানে সাইফুর’স এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান খানকে দুদকের মুখোমুখি হতে হবে। সেই সঙ্গে কোচিং সেন্টারটির আয়-ব্যয়ের সব হিসাব পেশ ও সব আয়কর নথিও খতিয়ে দেখবে দুদক। এছাড়া ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সাইফুর’স কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নিয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ ‘দক্ষ হ্যাকার তৈরির’ আপত্তিকর বিজ্ঞাপন দেয়ায় সাইফুর’স কোচিং সেন্টারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাসহ মামলা করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। অভিযোগ উঠেছিল, এ বিজ্ঞাপনে হ্যাকিংকে উৎসাহিত এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরিতে সম্পৃক্ত হ্যাকারদের পক্ষাবলম্বন করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে দুদক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে চিঠি দিতে শিক্ষা সচিবকে নির্দেশ দেন।

দক্ষ হ্যাকার তৈরির বিষয়ে সাইফুর’স কোচিংয়ের বিজ্ঞাপন সম্পর্কে এ সংক্রান্ত নথিতে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনের উদ্দেশে শিক্ষামন্ত্রী লিখিত নির্দেশে বলেন, ‘এ বিষয়টি মারাত্মক। এ বিষয়ে সিরিয়াসলি ব্যবস্থা নেয়া প্রয়োজন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নথিতে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়া প্রয়োজন।’

এ নথিতে শিক্ষামন্ত্রী গত ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে জানিয়ে কোচিং সেন্টারটির বিরুদ্ধে চার ধরনের ব্যবস্থা নেয়ার জন্য সচিবকে নির্দেশ দেন। এ চারটি পদক্ষেপের মধ্যে রয়েছে- থানায় সাইফুর’স কোচিংয়ের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা, মামলা দায়ের, দুদকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা।

 

 

 

banglamail24.com

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান