,

সকল পর্নো সাইট বন্ধের উদ্যোগ

taranaচলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশে পর্নো সাইট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ব্যক্তির প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।এম এ আমিন খান নামের ওই ব্যক্তি তারানার একটি পোস্টের নিচে কমেন্ট করেন, ‘আপা, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।’

আমিনের ওই আবেদনে সাড়া দিয়ে তারানা হালিম উত্তর দেন, ‘আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেব।’

এ ঘোষণায় খুশি হয়ে আমিন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাসির ইমো দিয়ে তিনি লেখেন, ‘আপনার জন্যে দোয়া করতে ১০ রাকাত নামাজ মানত করলাম। আল্লাহ আরো বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক। জয় বাংলা।’

এর আগে বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত, তা জানিয়ে পোস্ট দেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

সেখানে তিনি জানান, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। গত ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ, আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ। এই পোস্টের নিচেই এক কমেন্টে পর্নোগ্রাফিক সাইট বন্ধের ঘোষণা দেন তারানা হালিম।

 

banglamail24.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা