,

এই গরমে কাঁচা আমের শরবত

Raw-mango-juiceস্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে তীব্র তাপদাহ চলছে। অসহনীয় গরমে সাধারণ মানুষের জীবনে যেন নাভিশ্বাস উঠেছে। ফলে নানা শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হচ্ছে মানুষ। গরমের তীব্রতা থেকে বাঁচতে মানুষ কতকিছুই না করছে কিন্তু তারপরও মুক্তি মিলছে না। ঝিম ধরিয়ে দেয়া তীব্র গরমে একটু স্বস্তি এনে দিতে পারে মৌসুমী ফল আম। বিশেষ করে ঠাণ্ডা পানির সঙ্গে কাঁচা আমের শরবত গরমের অশান্তি যেন অনেকেই দূর করে দেয়। তবে এই গরমে টক জাতীয় কোনো ফলের শরবতেই বেশি প্রশান্তি আনে। ঘরে বসে তৈরিও করতে পারেন সহজে।

যেভাবে বানাবেন কাঁচা আমের শরবত :

উপকরণ : আম-১টা, চিনি-৫-৬ চামচ, গোল মরিচ-১ চামচ, বীট লবণ-১ চামচ, কাঁচা মরিচ-২, লবণ-প্রয়োজন মত, পানি-আড়াই কাপ (এক গ্লাস পরিমাণের জন্য)।

প্রস্তুত প্রণালীঃ কাঁচা আম কুচি কুচি করে কেটে উপকরণগুলোর সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। শান্তি আর শান্তি!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা