,

জয়কে অপহরণ চেষ্টা : মাহমুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডের আবেদন

1460962298নিউজ ডেস্ক : সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় এবার কারাবন্দি মাহমুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার এই আবেদন করা হয়। এর আগে এই মামলায় দৈনিক যায়যায় দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ফজলুর রহমান আদালতে মাহমুদুর রহমানকে রিমান্ডের জন্য ১০ দিনের আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। এর আগে শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই ডিবি পুলিশ জানিয়েছিল, পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ চেষ্টার ঘটনার সঙ্গে মাহমুদুর রহমানও জড়িত। এই তথ্য শফিক রেহমানের কাছে থেকে পাওয়া গেছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। এ কারণে তথ্য যাচাই বাছাইয়ের জন্য কারাবন্দি মাহমুদুর রহমানকে এ মামলায় রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে