,

‘সরকারের হাতেই রয়েছে ইলিয়াস আলী’

rizviনিউজ ডেস্ক : বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সরকারের হাতেই আছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার চতুর্থ বার্ষিকীতে তার সন্ধান চেয়ে এ সভার আয়োজন করে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়বাদী ছাত্র ফোরাম।

ফোরামের সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোহন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

সভায় রিজভী বলেন, ‘সরকারের হাতেই রয়েছেন ইলিয়াস আলী। প্রধানমন্ত্রী নিজেই জানেন কোথায় আছেন তিনি। সরকার চাইলে যেকোনো সময় ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে পারেন।’

বিএনপির এ নেতা অারো বলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সারাদেশে আন্দোলন শুরু হয়। কিন্তু সেসময় আমাকে গ্রেফতার করা হলে কিছুদিন পর আন্দোলন থেমে যায়। আমাকে গ্রেফতার করার কিছুদিন পর কেন আন্দোলন থেমে যায়? আরও কিছুদিন আন্দোলন অব্যাহত থাকলে আমরা ইলিয়াস আলীকে ফিরে পেতে পারতাম।’ একই সুরে কথা বলেন বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়ও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা