,

বাবাকে ভোট দিতে পারবে না ট্রাম্পের ছেলে-মেয়ে

Donald20160418085111আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ছেলে-মেয়ে তাদের বাবাকে ভোট দিতে পারবে না। এজন্য খুব মন খারাপ তাদের। বাবা প্রেসিডেন্ট পদের জন্য লড়ছে অথচ তার ঘরের দুই সদস্যই ভোটে অংশ নিতে পারবে না। এ নিয়ে তারা খুব উদ্বিগ্ন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার দুই সন্তান ইভানকা (৩৪) এবং ইরিক (৩২) নিউইয়র্কের প্রাথমিক নির্বাচনে ভোট দিতে পারবে না। এজন্য তারা দুজনেই খুব অনুতপ্ত। তারা নিজেদের অপরাধী মনে করছে। কিন্তু আমি জানি তারা আমাকে কতটা ভালোবাসে। আসলে এখানে তো ওদের কোনো দোষ নেই। সঠিক সময়ে ওরা ভোটার হিসেবে রেজিষ্ট্রেশন করতে পারে নি। আর একারণেই ওরা ভোট দিতে পারছে না।

তবে ছেলেমেয়েদের সঙ্গে রসিতকতা করে ট্রাম্প বলেন, তবে আমার মনে হয় ওরা যদি ভোটার হতো তাহলে হয়ত আমাকে ভোট নাও দিতে পারত!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা