,

প্রত্যুষার বাবার অভিযোগ

prottosa-1বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রত্যুষার প্রেমিক রাহুলকে আড়াল করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অভিযোগ করলেন সম্প্রতি প্রয়াত ভারতীয় অভিনেত্রী প্রত্যুশার বাবা। শনিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে ই-মেইলে অভিযোগ করেন এই অভিনেত্রীর বাবা। চিকিৎসার কারণে নয়াদিল্লির শ্রী সাই হাসপাতালে ভর্তি ছিলেন রাহুল। শনিবারই ছাড়া পেয়েছেন। রবিবার হাজিরা দেন বাঙ্গুরনগর থানায়।

প্রত্যুষার বাবার অভিযোগ, টাকা নিয়ে রাহুলকে আড়াল করার চেষ্টা করছেন হাসপাতালের চিকিৎসক এস জে গয়াল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে চিকিৎসক জানিয়েছেন, রাহুলের শারীরিক পরিস্থিতি নিয়ে তার মেডিকেল টিম নিয়মিত রিপোর্ট দিয়েছে পুলিশকে।

এর মধ্যে কোনো কারচুপি নেই। মৃত অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘অপরাধীকে খুঁজে বার করার কাজ পুলিশের।’

গত ১ এপ্রিল জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’র আনন্দি চরিত্রে রূপদানকারী অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যু হয়। এটি আত্মহত্যা নাকি খুন! এ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

২০১০ সালে ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে প্রত্যুষা সবার নজরে আসেন। পরে এর পরিচালকের সঙ্গে মতের অমিলের কারণে অভিনয় বাদ দেয় ধারাবাহিকে। ‘বিগ বস’ ও ‘ঝলক দিখলা যা’-এর মতো রিয়েলিটি শোতেও সম্পৃক্ত ছিলেন প্রত্যুষা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা