,

আমার কোনো সমস্যা হচ্ছে না : সানি

2016_04_18_11_38_49_ukVcrPYGW8alyW6sxl4kCLPFjYmfdM_originalস্পোর্টস ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসি প্রদত্ত সাময়িক নিষেধাজ্ঞায় রয়েছেন আরাফাত সানি। নিজেকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল তিনি। রীতিমতো চালিয়ে যাচ্ছেন অ্যাকশন শোধরানোর কাজটি।

পুনর্বাসন প্রক্রিয়ায় সানি অনুসরণ করছেন জাতীয় দলের শ্রীলঙ্কান বোলিং কোচ রুয়ান কালপাগের বাতলে দেয়া শিডিউল। বাংলাদেশের এই স্পিনার জানালেন, অ্যাকশন শোধরানোর কাজটি চালিয়ে যেতে তার অসুবিধা হচ্ছে না। আরাফাত সানি বলেন, ‘এ কাজটি করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। কালপাগের শিডিউল অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি।’

তবে সানির সঙ্গে নেই কোনো বিশেষজ্ঞ। তাকে কাজটা করতে হচ্ছে একাকী। সঙ্গী শুধুই ভিডিও ক্যামেরা। তার পরও বোলিং অ্যাকশনে বৈধতা চাই-ই-চাই সানির, ‘অ্যাকশন নিয়ে কাজ করার সময় ভিডিও ক্যামেরায় সব রেকর্ড হয়। পরবর্তীতে ফুটেজ দেখি। আমার কাজটি সঠিক পথে এগোচ্ছে কি না, তা এভাবেই যাচাই করি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা