,

আগস্টে মাশরাফিরা ভারত সফরে যাচ্ছে না!

111085_188স্পোর্টস ডেস্ক : দিন-তারিখ ঠিক না হলেও, ভারতের সাথে একমাত্র টেস্ট ম্যাচের সফরটি আগস্টে হওয়ার কথা ছিল। এমনটাই ধারণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সফরটি পেছাতে পারে। রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিনের কথায় এমনটাই আভাস পাওয়া গেল। তিনি বলেন, ‘অক্টোবরে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। আমরা চাই তার আগেই ভারত সফর শেষ করতে। এখন সেটা আগস্টেও হতে পারে, সেপ্টেম্বরেও হতে পারে।’ বিসিবির পক্ষ থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচটি করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু টেস্টের সম্ভাব্য সময়ে কলকাতায় বৃষ্টির প্রবল সম্ভাবনা বলে এই ইচ্ছা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। ভারত ও ইংল্যান্ড সিরিজ ছাড়া ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও যাওয়ার কথা বাংলাদেশ দলের। এছাড়াও এ বছর আরো একটি সিরিজ হতে পারে। জুন-জুলাইয়ে বাংলাদেশকে দুই টেস্ট ও তিন ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়ে রেখেছে জিম্বাবুয়ে। এ ব্যাপারে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মনোভাবটা নেতিবাচকই। বাংলাদেশের সময় সূচিতে ফাঁকা না থাকা ও জুলাই-আগস্ট মিলিয়ে চার টেস্টের সিরিজ খেলতে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর চূড়ান্ত হওয়ায়, ভারত সফর পেছাতে পারে। সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা