,

৩ মে বাংলাদেশ সফরে আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী

jaber_almubarak_alsubah_10244নিউজ ডেস্ক : কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ তিন দিনের সফরে আগামী ৩ মে বাংলাদেশে আসছেন। বিশ্বব্যাপী তেলের মূল্য কমে যাওয়ার প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে তিনি এ সফরে আসছেন বলে ধারণা করা হচ্ছে।

সফরকালে কুয়েতের সঙ্গে প্রায় অর্ধডজন চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ কুয়েত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে থাকে। আমদানি করা অপরিশোধিত তেল শোধন করার লক্ষ্যে বাংলাদেশে একটি তেল শোধনাগার গড়ে তোলার জন্য কুয়েতের সহায়তা চাওয়া হতে পারে।

কুয়েতের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সময়ের নোটিশে এশিয়ার পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রথমেই ঢাকায় আসবেন। তারপর দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপান ও হংকং সফর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কুয়েতের প্রধানমন্ত্রী এ সফর করছেন। সফরের বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত তার দেশের প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করতে আগামী ২০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রাথমিক কর্মসূচি অনুযায়ী, কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ রাষ্ট্রীয় অপরাপর আনুষ্ঠানিকতায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, কুয়েতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৯৭৩ সালে কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপর এই দুই মুসলিম দেশের মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা এতটাই দৃঢ় ছিল যে, পরস্পরের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হয়।

বিশ্বে তেলের দাম কমতে থাকায় কুয়েতের অর্থনীতি এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে কী ধরনের সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক হয় সে বিষয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

জানা গেছে, রাশিয়া ও ইরান অব্যাহতভাবে তেল উত্তোলনের ঘোষণা দেয়ায় বিশ্ববাজারে তেলের দাম পড়তে শুরু করেছে। আগামী ৩-৪ বছর বিশ্ববাজারে তেলের মূল্যের এই পতন অব্যাহত থাকবে বলে আশংকা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। কম মজুরিতে দক্ষ কর্মী পাওয়া কুয়েতের অর্থনীতির জন্য অগ্রাধিকার হওয়ায় এমন কর্মী পাওয়ার জন্য বাংলাদেশই সবচেয়ে ভালো স্থান বলে মধ্যপ্রাচ্যের এ দেশটি মনে করে। এ কারণেই প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহর এ সফর বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, কুয়েতে বর্তমানে দুই লাখের বেশি বাংলাদেশী কর্মী কর্মরত আছেন। দেশটি ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষক, আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নির্মাণশ্রমিক নিয়োগ করতে আগ্রহ দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ