,

ভূমিকম্পে ইকুয়েডরে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

earthquake_10234আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংস্স্তূপে পরিণত হওয়া দেশটিতে সবশেষ ২৭২ জন নিহতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকাপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে কয়েক ‍হাজার নিরাপত্তা কর্মী ও কয়েকশ’ মেডিকেল স্টাফ অংশ নিয়েছেন।

ভূমিকম্পটিকে এক দশকে ইকুয়েডরের সবচেয়ে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া বলেন, সবকিছু নতুন করে পুনরায় তৈরি করা যাবে, কিন্তু যারা নিহত হয়েছেন তাদের আর ফেরানো যাবে না, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি সবাইকে শান্ত ও সংঘবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য সবাইকে আহ্বান জানান।

ইতোমধ্যে দেশটিকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা শক্তিশালী ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা