,

দুর্দান্ত জয়ে রিয়ালকে হটালো অ্যাতলেতিকো

18043-untitled-1স্পোর্টস ডেস্ক : একদিনের মাথায় হারানো অবস্থান পুনরুদ্ধার করলো অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করার পর লা লিগায়ও জয়ের ধারা অব্যাহত রাখলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শেষ ১০টি লিগ ম্যাচের মধ্যে আটটিতেই জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো।

ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে খেলা শুরুর ১৫ মিনিটে দুই স্প্যানিশ তারকার নৈপুণ্যে লিড নেয় অ্যাতলেতিকো। ফার্নান্দো তোরেসের পাসে বল জালে জড়ান মিডফিল্ডার কোকে। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোলের খাতায় নাম লেখান তোরেস। আর নির্ধারিত সময়ের সাত মিনিট আগে ভিটিজরদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন উদীয়মান স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়া। পুরো ম্যাচে ১১টি প্রচেষ্টায় গোলপোস্টে একটি শটও নিতে পারেনি গ্রানাডা। ম্যাচ শেষে তাই প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন তোরেস-গাবি-সাউলরা।

এর আগে গেটাফেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে রিয়াল। কিন্তু, দুর্দান্ত জয় দিয়েই আগের অবস্থানে ফিরে এসেছে অ্যাতলেতিকো। শীর্ষস্থানটা এখনো বার্সার দখলেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা