,

ড্রোনের সঙ্গে ব্রিটিশ যাত্রীবাহী বিমানের ধাক্কা

 

 

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ড্রোনের (চালকবিহীন বিমান) ধাক্কা লেগেছে। তবে এতে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটির কোনো ক্ষতি হয়নি। বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সোমবার বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের এ৩২০ এয়ারবাসটি জেনেভা থেকে লন্ডন আসছিল। এতে ১৩২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

british-airways

বিমানের চালক জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিমানটির সঙ্গে ড্রোনের মতো একটি বস্তুর ধাক্কা লাগে। অবতরণের পরে এ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চালকের অভিযোগ সত্যি হলে ড্রোনের সঙ্গে ব্রিটেনে বিমানের ধাক্কা বা সংঘর্ষের এই ঘটনাটি হবে প্রথম।ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের বিমান নিরাপদে অবতরণ করেছে। প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করেছে এবং পরবর্তী ফ্লাইটের জন্য একে অনুমতি দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা