,

মুসলমানি করাতে গিয়ে আখাউড়ায় লিঙ্গ কর্তন!

file1সুন্নতে খৎনা (মুসলমানি) করাতে গিয়ে আখাউড়ায় রিয়াজ উদ্দিন (৮) নামের এক শিশুর লিঙ্গ কর্তন করে পালিয়েছে এক আনাড়ি খলিফা (সুন্নতে খৎনার গ্রাম্য চিকিৎসক) । আহত শিশু রিয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। রিয়াজ খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় রোববার সকালে রিয়াজের বাবা লিয়াকত আলী বাদি হয়ে খলিফাকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। খলিফা জারু মিয়া (৩৫) পলাতক রয়েছেন। তিনি কসবা উপজেলার গোপিনাথ পুর আজমপাড়ার কেতু মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের লিয়াকত আলীর স্কুল পড়ুয়া ছেলে রিয়াজ উদ্দিনকে গত ৯ এপ্রিল নিজ বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী সুন্নতে খৎনা করানোর জন্য খলিফা জারুকে নিয়ে আসা হয়। খৎনা করানোর সময় খলিফা অজ্ঞতাবশতঃ ওই শিশুর লিঙ্গ কর্তন করে ফেলে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই লিঙ্গে ব্যান্ডেজ করে কাটা অংশ নিয়ে দ্রুত পালিয়ে যায় খলিফা। শিশুর বাবা লিয়াকত আলী জানান, খৎনা করানোর পর খলিফা অন্য এলাকায় খৎনার কাজ করাতে হবে বলে মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যায়। কিন্তু তার শিশুপুত্র রিয়াজের প্রচণ্ড রক্তক্ষরণ নিয়ে চিন্তিত হয়ে পড়েন লিয়াকত আলী। পরে বিষয়টি খলিফা জারু তার গ্রামের মেম্বারসহ নেতৃত্ব স্থানীয়দের কাছে স্বীকার করেন  এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর জন্য লিয়াকতের বাড়িতে পাঠান। পরে আশংকাজনক অবস্থায় ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রিয়াজকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় শিশুর বাবা লিয়াকত আলী রোববার আখাউড়া থানায় জারু মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, একজন আনাড়ি খলিফা খৎনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ সম্পূর্ণ আলাদা করে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ