,

কুমিরের খাচ্ছে কুমিরকে! (ভিডিও)

18039-gator_eating_gatorনিউজ ডেস্ক : এটা স্বজাতিকে খাওয়ার বুনো পরিবেশ। এটা কুমিরের বিরুদ্ধে কুমিরের বাঁচার লড়াই। সম্প্রতি একটি ভিডিও-তে দেখা যায়, একটি বিশাল আমেরিকান কুমির স্বজাতির ছোট একটিকে খেয়ে ফেলছে।
লেকল্যান্ডের সার্কেল বি বার রিজার্ভে এ ঘটনা ঘটে। এটি ভিডিও-তে ধারণ করেন অ্যালেক্স ফিগুয়রোয়া। বড় কুমিরটি ১১-১২ ফুট লম্বা হবে।

অ্যালেক্স এর আগে কুমিরের এমন স্বজাতিকে খাওয়ার দৃশ্য দেখেননি। এটা অনেকেই দেখেননি। তবে ইউনিভার্সিটি অব আইওয়ার কুমির বিশেষজ্ঞ ক্রিস্টোফার ব্রোচু জানান, কুমির প্রজাতিতে এটা বিরল ঘটনা নয়। এ প্রাণীটি খাবারের বিষয়ে সুযোগসন্ধানী। তারা সুযোগ পেলে সব খায়। মূলত তাদের মুখে কিছু আসলেই তাকে খাবার বলে মনে করে।

তবে ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি এর আগে কি ঘটেছিল। তবে এমন হতে পারে ছোট কুমিরটি আগে থেকেই মৃত ছিল। অথবা তারা যুদ্ধে লিপ্ত হয় এবং ছোটটি মারা যায়।

আমেরিকান কুমির সাধারণত বড় বড় মাছ, সারসজাতীয় পাখি বা রেকুন খেয়ে থাকে। বাচ্চা কুমিরকে মা এবং অনেক সময় বাবাও পাহারা দিয়ে থাকে। তবে শেষ পর্যন্ত স্বজাতিকে খেয়ে ফেলা অসম্ভব কিছু নয়।

মার্চ থেকে জুনের মধ্যে পুরুষ কুমিরগুলো বেশ আগ্রাসী হয়ে উঠতে পারে। শিকারীদের অত্যাচারে আমেরিকান কুমিরগুলো অস্তিত্বের লড়াই করেছে বেশ কিছু সময় ধরে।

পানিতে এরা সাঁতারে সেরা। পুরুষগুলো ১০-১৫ ফুট পর্যন্ত লম্বা হয়। এর ওজন ৪৫৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। আর স্ত্রী কুমিরগুলো লম্বায় সর্বোচ্চ ১০ ফুটের মতো হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা