,

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে হেরাথের অবসর

amaderbrahmanbaria.jpg5স্পোর্টস ডেস্ক : বয়স ৩৮। কিন্তু রঙ্গনা হেরাথ বল হাতে নিলে তা কে বলবে! এখনো নিপুণ। বৈচিত্র্যময়। ফ্লাইট, গতির বৈচিত্র্যে যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন এক বোলার। কিন্তু আর কোনো আন্তর্জাতিক ব্যাটসম্যানকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হেরাথের মুখোমুখি হতে হবে না। কারণ, সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। বাকি দিনগুলি টেস্ট খেলেই কাটিয়ে দিতে চান হেরাথ। গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন হেরাথ।

অবশ্য সব মিলিয়ে ক্যারিয়ারে মাত্র ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। মুত্তিয়া মুরালিধরনের আমলে খেলতে পেরেছেন কম। তবে মুরালি আমলের পর লঙ্কান স্পিন বোলিংয়ের মূল ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হেরাথ। ওয়ানডেও খুব বেশি খেলা হয়নি। ৭১টি মাত্র। শিকার ৭৪ উইকেট। লম্বা স্পেলে বল করার ক্ষমতা টেস্টে আরো প্রয়োজনীয় করে তোলে হেরাথকে। ক্যারিয়ারের শেষ সময়টায় বড় সংস্করণের ক্রিকেটেই মন দিতে চান তিনি। বলেছেন, “আগামী মাস আটেকে আমাদের ১২টার মতো টেস্ট খেলতে হবে।

আমার মনে হয় এখন ছোটো সংস্করণ থেকে সরে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। তাতে করে তরুণ খেলোয়াড়দের আগামী বিশ্বকাপের জন্য গড়ে তোলার সুযোগ থাকবে। এর সাথে আমার কাজের চাপও কমবে। টেস্টেও আরো মন দিতে পারবো।” ২০০৪ সালে টেস্ট অভিষেক হলেও এখন পর্যন্ত ৬৭টি টেস্ট খেলেছেন হেরাথ। নিয়েছেন ২৯৭ উইকেট। ম্যাচে ১০ উইকেট আছে ১০বার। ইনিংসে ৫ উইকেট ২৩বার। ২০১১-১২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এক ইনিংসে ১২৭ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন। ওটাই তার সেরা বোলিং ফিগার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা