,

মোহামেডানের কাছে ধরাশায়ী চ. আবাহনী

amaderbrahmanbaria.jpg3স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ধরাশায়ী হয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫-১ গোলে জিতেছে মোহামেডান।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু ২০ গজ দূর থেকে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রোক্সের কিক করা বল ফিরিয়ে দেন মোহামেডান গোলরক্ষক নেহাল। বাঁ দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময় দলকে রক্ষা করেন।

তবে খেলার ২০ মিনিটে গিনিয়ান ফরোয়ার্ড ইসমাঈল বাঙ্গুরা মোহামেডানকে লিড এনে দেন। মিডফিল্ডার মাসুক মিয়ার নেয়া কর্নার কিক থেকে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন বাঙ্গুরা।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার বিপুল আহমেদ। ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব বাঙ্গুরার দিকে স্কয়ার পাস দেন। কিন্তু নাইজেরিয়ান ডিফেন্ডার অ্যালিসন উডুকা সেটা আকটে দেন। বল চলে যায় বিপুলের কাছে। সুযোগ পেয়ে আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলামের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

৩৭ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করতে পারে চট্টগ্রাম আবাহনী। মোহামেডানের মিডফিল্ডার মাসুদ রানা লিওনেল প্রোক্সকে ফেলে দেয়ায় রেফারির পেনাল্টির জন্য বাঁশি বাজান। অধিনায়ক জাহিদ হাসান সেখান থেকে গোল করতে ভুল করেননি।

বিরতির পর খেলার ৫১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় সাদা-কালো জার্সিধারীরা। বিপুলের পাস থেকে বল পেয়ে গোল করে বাঙ্গুরা। ৬৪ মিনিটে মিডফিল্ডার মাসুক মিয়া জনি দলের এক হালি গোল পূর্ণ করেন।

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ইউসুফ সিফাত দলের পঞ্চম গোলটি করেন। স্টপেজ টাইমে তার এই গোলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

এই জয়ের পর ৪ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে মোহামেডান। অন্যদিকে সমান ম্যাচে পূর্বের ৯ পয়েন্টই রয়েছে চট্টগ্রাম আবাহনীর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা