,

রিজার্ভ চুরি : মামলা করার সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক

bb_10220নিউজ ডেস্ক : রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্ক (এফআরবি) বিরুদ্ধে মামলা করার কোনো সিদ্ধান্ত নেয়নি বংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এখনও ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ ব্যাংক নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তারা অর্থ উদ্ধারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এদিকে বিশ্বব্যাংকও বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সংস্থাটির দুই বিশেষজ্ঞ কেভিন স্টিভেনসন ও পিয়ানি মালিক এ আশ্বাস দেন।

গভর্নর ফজলে কবিরসহ দুই ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের ফিনানসিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে আলাদা বৈঠক করেন বিশ্বব্যাংকের এ দুই বিশেষজ্ঞ।

এ বিষয়ে শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, ‘অর্থ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। রোববার বিশ্বব্যাংকের দুজন কর্মকর্তা স্টিভেনসন ও পিয়ানি এসেছিলেন। বৈঠকে তারা সাইবার অ্যাটাকের মাধ্যমে স্থানান্তরিত অর্থ ফেরত আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

শুভঙ্কর আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্ক (এফআরবি), রিজাল কমার্সিয়াল ব্যাংক (আরসিবিসি) এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর অর্থ উদ্ধার সংক্রান্ত যত পদক্ষেপ নেয়া হয়েছে, তার সবই বিশ্বব্যাংককে জানানো হয়েছে। তারা অভিমত দিয়েছে, এসব পদক্ষেপ যথার্থ।’

উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে যায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ফিলিপাইন থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ডলার।
আর বাকি দুই কোটি ডলার যায় শ্রীলংকায়। শ্রীলংকায় যাওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা