,

যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের হুমকি

1460891194মার্কিন আইনপ্রণেতারা যদি একটি বিল পাস করেন, তাহলে সৌদি আরবের মালিকানাধীন শত শত বিলিয়ন ডলার মূল্যের মার্কিন বন্ড বিক্রি করে দেওয়া হবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনার সঙ্গে সৌদি আরবকে দায়ী করে বিল পাস করাকে ঘিরে মার্কিন প্রশাসন ও ওবামা সরকারকে এ হুমকি দিয়েছে সৌদি সরকার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে ওয়াশিংটন সফরে গিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। মার্কিন আইনপ্রণেতাদের তিনি জানিয়েছেন, মার্কিন আদালতের নির্দেশের কারণে সম্পদ বাজেয়াপ্ত হওয়ার মতো কোনো বিপদের মধ্যে পড়ার আগেই দেশটিতে থাকা সৌদি আরবের ৭৫০ বিলিয়ন ডলার পরিমাণ ট্রেজারি সিকিউরিটি ও অন্যান্য সম্পদ তারা বিক্রি করতে বাধ্য হবেন।

এই হুমকির পরিপ্রেক্ষিতে বিলটি পাস না করতে কংগ্রেসকে অনুরোধ করতে শুরু করেছে ওবামা প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ এই হুমকি নিয়েই আলোচনা করছেন। এই বিল পাস হলে দেশ কূটনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে বলেও মনে করছেন মার্কিন কর্মকর্তারা। তাই সিনেটকে বিলটি পাস না করার পরামর্শও দিচ্ছেন তাঁরা।

এর ফলে দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বছরের শুরুতেই মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটিতে বিলটি পাস হয়। এতে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সে দেশের নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটলে তাতে বিদেশি সরকারের ওপর থেকে আইনি সুরক্ষা তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে