রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ হাজার জঙ্গির তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই, তথ্যমন্ত্রীর বক্তব্য নাকচ

download-134 বাংলাদেশে ৮ হাজার আল কায়েদা-প্রশিক্ষিত জঙ্গি রয়েছে, যাদের সঙ্গে সামরিক স্বৈরাচারী শক্তি ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর সম্পর্ক রয়েছে তথ্যমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি সব সময় গোয়েন্দা ও বাস্তব নির্ভর কথা বলি। দেশে আট হাজার জঙ্গি অবস্থান করছে বা লুকিয়ে আছে এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। আমার কাছে তথ্য আছে, যেসব জঙ্গি লুকিয়ে থাকার প্রচেষ্টা চালাচ্ছে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছে। আর আটককৃতরা বিচারাধীন রয়েছে।
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ৮ হাজার জঙ্গির তথ্য যিনি দিয়েছেন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করুন।
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে দেশের উন্নয়ন সমৃদ্ধির পথ সহায়ক গবেষণা প্রতিষ্ঠান বিবি ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিবি ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যপক ডঃ মোহাম্মদ আকতারুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. নাজমা আক্তার, খালোদা খানম রুনু পৃষ্ঠপোষক হাক্কানী মিশন বাংলাদেশ, এ আই ইউ বি এর সহযোগী অধ্যাপক আর্কিটেক্ট মাসুম ইকরাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ