,

ইকুয়েডরে ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ২৩৩

186056c42da1231156b0c2563244e80d-5713c2ab965d2নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয়শ’তে। ভূমিকম্পের পর দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

রোববার প্রেসিডেন্ট জর্জ গ্লাসের কার্যালয়ের বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর দিয়েছে। ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে এবং বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পের কিছুক্ষণ পর আরও দু’টি কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই তৎক্ষণাৎ দেশটির উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে, ঘণ্টা দুয়েক পর সরকারের তরফ থেকে জানানো হয়, সুনামির আশঙ্কা অনেকখানিই কেটে গেছে। অবশ্য দেশজুড়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা