,

জেলা শিক্ষক সমিতির নির্বাচন : প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক

B Baria mapসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির নির্বাচনে (১২এপ্রিল) শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাইল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি এ নিয়ে পর পর দুই বার বিপুল ভোটে এ পদে নির্বাচিত হলেন। সূত্র জানায়, তিনি ১৯৮৩ সন থেকে শিক্ষকতায় জড়িত থেকে শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষক কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি সরাইল থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক পরগনার নির্বাহী সম্পাদক, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সরাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব, বাংলাদেশ স্কাউটস সরাইল উপজেলার কমিশনার সহ তিনি বহুসংখ্যক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন। বিএসবি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জাতীয় পর্যায়ে ২০০৭ ও ২০১০ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত, সংবর্ধিত ও পুরস্কৃত হন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত ও পুরস্কৃত হন। তিনি শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার মনোভাব ব্যক্ত করেন। তিনি জেলার সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা