বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী শিল্প নিষিদ্ধ হচ্ছে তেজগাঁও এলাকা থেকে

 
নিজস্ব প্রতিবেদক : তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প কাম বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তর করে একটি অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা হবে। আর এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণে মাস্টার প্ল্যান অনুসরণ করতে হবে। সেই সঙ্গে এ এলাকায় ভারী কোনো শিল্প স্থাপনে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

2016_04_17_18_45_06_ozFEZWPOLaIqtXkeISI4eF6IgVv0EF_original

রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প কাম বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তরের মাস্টার প্ল্যান পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।সভায় মন্ত্রী বলেন, ‘এখানে প্রতিটি ভবনের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকবে। এ এলাকায় কাজের জন্য আগত বা অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক পার্কিং ভবন নির্মাণ করা হবে। গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রিত প্লটগুলোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে।’

 

 

এ এলাকায় কোনো ভারী ও শ্রমঘন শিল্প স্থাপনে অনুমতি দেয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বেসরকারি প্লটে শিল্প, বাণিজ্যিক, হোটেল, হাসপাতাল, ইত্যাদি স্থপনা নির্মাণ করা হলে পয়ঃবর্জ্য, রাসায়নিক বর্জ্য ও বায়ুপরিশোধনের নিজস্ব ব্যবস্থা রাখতে হবে। এ এলাকার মাস্টার প্ল্যানের বিভিন্ন সুপারিশ সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতিকে সম্পৃক্ত করা হয়েছে। এ সমিতি কোনো বিষয়ে ত্রুটি দেখলে তা রাজউককে অবহিত করবে।’ তবে তেজগাঁও এলাকায় থাকা ভারী শিল্পগুলোর কি হবে সে বিষয়ে কোনোকিছুই জানাননি মন্ত্রী।

 

সভায় মাস্টার প্ল্যানের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গৃহীত সুপারিশমালা চূড়ান্ত করা হয়। এ সুপারিশমালা অতিদ্রুত প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানানো হয়।সভায় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, অতিরিক্ত সচিব এম বজলুল করীম চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফওজী বিন ফরিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোর্তিময় দত্ত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান