রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার বিকল্প নেই, মানুষ মনে করে

 
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। সারা বাংলাদেশের মানুষ আজকে এটাই অনুধাবন করে।আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আগামীকাল বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গ্রাম-গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যখনই গিয়েছি, সেখানে প্রধানমন্ত্রীর জনসভায় ঢল নামতে দেখেছি। মানুষ প্রধানমন্ত্রীর নামে প্ল্যাকার্ড বয়ে আনে। তাঁর যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তা এত দিনে আপনারা টের পেয়েছেন। শুধু বাংলাদেশে নয়, শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি সারা বিশ্বের জননন্দিত নেতা।’ নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করে চলছি, সেভাবে এই নতুন কমিটি জঙ্গিবাদ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হবে, ভূমিকা রাখবে বলে আশা করি।’

 
বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় যে আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করেছিল, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, সেই আন্তর্জাতিক মহল এখনো ষড়যন্ত্র করছে। এখনো তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করে। অথচ তাদের দেশের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। এখনো তারা বাংলাদেশে আইএস আছে বলে প্রচার করে। তারা বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। তিনি আর বলেন, ওই আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে দুইবার যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত আজকে ষড়যন্ত্রে লিপ্ত। আজকে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

 

 
ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রয়াত স্ত্রীকে নিয়ে আলভীর মন্তব্য, ‘নোংরা খেলা’ বললেন তিশা

ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস

সিরিজ শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন আনলো দক্ষিণ আফ্রিকা

সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবস আজ

বিরক্ত-বিক্ষুব্ধ বাইকাররা, দুই লিটার তেল কিনতে লাইনে আড়াই ঘণ্টা!

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না : নাহিদ ইসলাম

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী

রাতে রাজধানীতে সড়কে ঝরল ৪ প্রাণ

ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১৩০০

বিএনপির এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালায় তারেক রহমান