,

ভারতের ইঞ্জিনিয়ারিং খাতের আধিপত্য তিন দেশে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইঞ্জিনিয়ারিং সেক্টরের আধিপত্য বাড়ছে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায়। এ তিন দেশে ভারতের ইঞ্জিনিয়ারিং খাতের রপ্তানি আয় বছরে ৫১৭ কোটি ডলার। ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (ইইপিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইইপিসির চেয়ারম্যান টিএস ভাসিন জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে মোট রপ্তানি মূল্যে সরবরাহ কমেছে। একইচিত্র বৈশ্বিক বাজারেও। আবাসনখাতের পণ্যসামগ্রী ও ধাতব পণ্যের দাম কমতে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

computer_engineering

রপ্তানিমূল্য কমলেও যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের পর শ্রীলঙ্কা এখন ভারতের ইঞ্জিনিয়ারিং খাতের তৃতীয় সর্বোচ্চ বাজার। ২০১৫-২০১৬ অর্থবছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শ্রীলঙ্কায় ২৬৩ কোটি ডলারের ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তাপি করেছে ভারত।
ভাসিন আরো জানান, নানা কারণে বৈশ্বিক বাণিজ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ কমেছে। তবে এখনো সার্কভুক্ত দেশগুলোতে মোটা অঙ্কের ইঞ্জিনিয়ারিংসামগ্রী সরবরাহ করছে ভারত। এসব দেশে নানা প্রতিবন্ধকতা থাকলেও বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন ভাসিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা