,

হাতিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ

 

 

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়া উপজেলার হেমায়েতপুর গ্রামে সাত বছরের এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।রবিবার দুপুরে নির্যাতিতা শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পিতা কৃষক ওয়ালী উল্যা জানান, বৃহস্পতিবার সকালে তার মেয়েটি জনতা বাজার থেকে বিস্কুট আনতে যায়। বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই এলাকার আবুল কালামের বখাটে ছেলে রহমত উল্যা রুবেল (১৮) শিশুটির গতিরোধ করে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে অন্য কোন লোক ছিল না। মেয়েটিকে সেখানে নিয়ে রুবেল জোরপূর্বক ধর্ষণ করে। পরে সংজ্ঞাহীন অবস্থায় লোকজন শিশুটিকে উদ্ধার করে।

20151109115854

 

স্থানীয় মোরশেদ বাজার পুলিশ ক্যাম্পে ঘটনাটি জানানো হলে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। এ ব্যাপারে ভিকটিমের বড় ভাই ফচি উদ্দিন মাহাতাব বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।এদিকে রবিবার দুপুরে নির্যাতিতা ওই শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিয়া মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি খন্দকার মো. আজাদুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের অভিযোগে রুবেলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা