,

ইউপি নির্বাচনে যারা বাণিজ্য করেছে, তাদের তালিকা হচ্ছে : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে যারা বাণিজ্য করেছে তাদের তালিকা করা হচ্ছে। শিগগিরই তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

ওবায়দুল-কাদের

মন্ত্রী বলেছেন, যারা দলীয় মনোনয়ন বাণিজ্য, দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করেছে, তাদের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসে জমা হয়েছে। তারা মন্ত্রী-এমপি ও জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা যেই হোন না কেন, নির্বাচনের পর তাদের বিরুদ্ধে দলীয় অভিযান শুরু করা হবে। মন্ত্রী রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে পোস্টকামুরীতে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারপ্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

 

 

মন্ত্রী বলেন, ‘জয়দেবপুর-এলেঙ্গা চার লেন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আমি তাগিদ দিয়েছি এবং কাজ চলছে। তিনহাজার কোটি টাকার প্রকল্পের এডিবি হলো লিড ডোনার। এছাড়াও আবুধাবিসহ ছোট ছোট ডোনার রয়েছে। ৭০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে মোট ২৬টি সেতু, ৬০টি কালভার্ট ও ৫টি ফ্লাইওভার হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করলে কার্যাদেশ বাতিল হবে। ২০১৮ সালের ২৯ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজও শেষ হবে।’

 

 

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গণভবনে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে বেগম খালেদা জিয়া যদি সাড়া দিতেন, নির্বাচনে অংশ নিতেন তবে আজ তাকে সংলাপ সংলাপ বলে চেঁচামেচি করতে হতো না। সরকার এই মুহূর্তে সংলাপের কোন চিন্তাভাবনা করছে না।’

 

মির্জাপুর আসনের সাংসদ একাব্বর হোসেন, চারলেন প্রকল্পের পরিচালক দীলিপ কুমার গুহ, অতিরিক্ত প্রকল্প পরিচালক জিয়ারুল ইসলামসহ টাঙ্গাইল ও মির্জাপুর সড়ক বিভাগ ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা