,

জাপানের উদ্ধারকারীরা সময়ের সঙ্গে লড়ছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে দুই দফা ভূমিকম্পের পর উদ্ধার অভিযান পরিচালনায় কর্মকর্তাদের রীতিমতো সময়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে। শনিবার রাতে দেশটিতে প্রবল বৃষ্টিপাত ও প্রচণ্ড ঠান্ডা অবস্থা বিরাজ করায় এ সমস্যা দেখা দিয়েছে।গত বৃহস্পতি ও শুক্রবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক দফায় ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হয়েছে ৩২ জন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুই লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর আগে দেশটির আবহাওয়া অফিস রাতে প্রবল বৃষ্টিপাত ও সারা রাত প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

63a05-japan_quake

অল্প সময়ের ব্যবধানে কয়েকবার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামতো শহরের মাইশি এলাকা। শহরটির রাস্তা, সেতু, টানেল, বাড়িঘর ও বিভিন্ন ভবন ধসে পড়েছে। ভূমিধসের কারণে প্রত্যন্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় এক লাখ বাড়িঘরের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় চার লাখ বাড়িতে কোনো পানি নেই বলেও জানা গেছে। পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীকে উদ্ধারকাজে সহায়তার জন্য প্রায় ২০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। তারা প্রায় ৯২ হাজার লোককে দুর্গত এলাকার বাড়িগুলো থেকে দ্রুত বের করে আনতে সহযোগিতা করছে। শুক্রবার ভূমিকম্পের পর শনিবার হাজার হাজার লোককে রাস্তায় ও পার্কে রাত কাটাতে হয়েছে।
শনিবার বিকেলে বৃষ্টি ও প্রবল বাতাস শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে আবে বলেন, বৃষ্টিপাতের মধ্যে উদ্ধার তৎপরতা চালানো ‘প্রচণ্ড কঠিন’ হয়ে পড়বে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা