,

চার বছর পার, এখনও ফিরে পাওয়ার আশায় লুনা

capture-_109653নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের চার বছর পূর্ণ হলো আজ রবিবার। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে গাড়িচালকসহ ইলিয়াস আলী নিখোঁজ হন। ইতোমধ্যে তাকে সবাই ভুলতে বসলেও ভুলেননি জীবনসঙ্গী তাহসিনা রুশদি লুনা। তিনি এখনও অপেক্ষায় আছেন প্রিয় স্বামী ফিরে আসবেন। তিনি মনে করেন সরকার আন্তরিক হলে ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া সম্ভব।

স্বামীর অন্তর্ধানের চার বছর পূর্তিতে তিনি গণমাধ্যমকে বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। পরবর্তী সময়ে র‌্যাব, পুলিশ এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি কোনো সহযোগিতা পাওয়া যায় কি না। এমনকি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখন প্রধানমন্ত্রী আমাদের আশা দিয়েছিলেন আন্তরিকতার সঙ্গে তিনি বিষয়টি দেখবেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করবেন।

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো সহযোগিতা করছে কি না সে বিষয়ে তাহসিনা রুশদি বলেন, কোনো ধরনের সহযোগিতাই আমরা পাইনি। তাকে খুঁজে পেতে চেষ্টা অবশ্যই করেনি, যেটা করেছে সেটা পুরোটাই লোক দেখানো। যখন দেশে আন্দোলন শুরু হয়েছিল, সম্ভবত আন্দোলনটাকে দমিয়ে দেবার জন্য একটা লোক দেখানো প্রচেষ্টা ছিল। আমরা একটা জিডি করেছিলাম এবং হাইকোর্টে রিট করেছিলাম, সেই রিট অনুযায়ী পুলিশকে বলা হয়েছিল প্রতি মাসে তাদেরকে রিপোর্ট করতে। এই বিষয়ে পরবর্তী সময়ে কোনো অগ্রগতি পাইনি। এই বিষয়ে দেশবাসী এমন কিছু প্রত্যক্ষ করেনি যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু বলেছে তারা চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রথম ছয় মাস যোগাযোগ ছিল। তখন ফোন দিলে রিসিভ করতো, কোনো কিছু জানতে চাইলে তারা বলতেন কোনো তথ্য পেলে জানাবো। তাদের চেষ্টার দৃশ্যমান কিছু পাইনি।

কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে তাহসিনা রুশদি বলেন, তাকে অপহরণের পেছনে অবশ্যই রাজনৈতিক কারণ রয়েছে। কারণ ইলিয়াস আলীর নেতৃত্বে সিলেট বিভাগ সুসংগঠিত হয়েছিল এবং সে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। চার বছর অতিবাহিত হওয়ার পরও সিলেটে গেলে সেটা দেখা যায়।

ইলিয়স আলীর ফিরে আসার বিষয়ে লুনা বলেন, কোনো ভিত্তি থেকে না শুধু বিশ্বাসের ভিত্তিতে আশা করছি ইলিয়াস আলী ফিরে আসবে। পরিবার হিসেবে আমাদের বিশ্বাস আছে এবং এখানকার অসংখ্য নেতা-কর্মী সেটাই বিশ্বাস করি। কিসের বিশ্বাস, কেন বিশ্বাস এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমার বাচ্চার একটা প্রশ্ন মনের মধ্যে নিয়ে বড় হচ্ছে যে, ওদের বাবাকে কী কারণে গুম হতে হলো, কারা গুম করল এর কোনো উত্তর মেলেনি। তাকে ফিরে পাবো এই আশাটা যেমন থাকবে, তেমনি দাবিটাও থাকবে আমার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত