,

অধিনায়ক হওয়ার স্বপ্ন মাহমুদউল্লাহর

photo-1460882921স্পোর্টস ডেস্ক : গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর অধিনায়কত্ব বেশ প্রশংসা পেয়েছিল। শিরোপা জিততে না পারলেও বরিশাল বুলসকে রানার্সআপ করতে অধিনায়ক মাহমুদউল্লাহর অবদান ছিল অনেকখানি।

মাশরাফি বিন মুর্তজার পর জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিসিবির অনেক কর্মকর্তারই পছন্দ মাহমুদউল্লাহ। তিনি নিজেও অধিনায়ক হওয়ার স্বপ্ন বুনছেন মনে। একটি জাতীয় দৈনিকের কাছেও নাকি এমন স্বপ্নের কথা বলেছিলেন তিনি। অথচ সেই দৈনিক নাকি লিখে দিয়েছে, ‘অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চান রিয়াদ’।

খবরটি দেখে এই অভিজ্ঞ অলরাউন্ডার রীতিমতো বিস্মিত। তাই অবাক মাহমুদউল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘কিছুদিন আগে আমি একটি দৈনিক পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে আমি অধিনায়ক হওয়ার স্বপ্নের কথা বলেছিলাম, তবে কখনোই অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই, তা বলিনি।’

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে অধিনায়ক হওয়ার। পাশাপাশি আমরা যেভাবে ধারাবাহিকভাবে খেলছি, তাই একদিন বিশ্বকাপ জিতব বলে আশাবাদ ব্যক্ত করতেই পারি। তার মানে এই নয় যে, আমি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই।’

তাই এমন ভুল খবর বিশ্বাস না করার পরামর্শ দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘যারা আমার সম্পর্কে ভুল খবর পরিবেশন করছে, দয়া করে তাদের বিশ্বাস করবেন না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা