,

রুবেলের নতুন অস্ত্র ‘বাটারফ্লাই’

photo-1460883094স্পোর্টস ডেস্ক : অনেক দিন ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন। কারণ একটাই, হাঁটুর চোট। চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে জ্বলে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এই পেসার জানিয়েছেন, তাঁর ভাণ্ডারে যোগ হয়েছে একটা নতুন অস্ত্র, যার নাম বাটারফ্লাই ডেলিভারি।

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সুপারস্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন রুবেল। তার পরই হানা দেয় চোট। তাই এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হয়েছিল তাঁকে। সেই হতাশা পেছনে ফেলে সামনে তাকিয়ে রুবেল। ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লিগে ভালো খেলতে তিনি মরিয়া, ‘এখন আমার প্রধান লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। আমাকে প্রত্যেক ম্যাচে ভালো করতে হবে। চেষ্টা করব লিগের সেরা পাঁচ বোলারের মধ্যে থাকার।’

নতুন চ্যালেঞ্জের জন্য নতুন অস্ত্রে শান দিচ্ছেন রুবেল। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড-বধের নায়ক জানিয়েছেন, “আমি প্রিমিয়ার লিগে নতুন ধরনের স্লোয়ার বল করার চেষ্টা করব। অনেক সিনিয়র ক্রিকেটার আমাকে বলেছেন যে এই ডেলিভারি বেশ ভালো কাজ করছে। ‘তুমি এই বল ম্যাচেও করতে পারো’ বলে তাঁরা আমাকে দারুণ উৎসাহ দিয়েছেন।”

‘বাটারফ্লাই’ নামে নতুন ডেলিভারি সম্পর্কে রুবেলের ব্যাখ্যা, ‘আমার নতুন বলটার নাম বাটারফ্লাই। এটা করার সময় আঙুলের ওপরের অংশ দিয়ে বল ধরতে হবে। এরপর একই অ্যাকশনে স্লোয়ার ডেলিভারি দিতে হবে।’

দেখা যাক, নতুন অস্ত্র কতটা সাফল্য এনে দিতে পারে রুবেলকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা