,

আবারও চলচ্চিত্রে পূর্ণিমা

Purnima_2বিনোদন প্রতিবেদক : পূর্ণিমাচার বছর বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ঢাকাই ছবির অভিনেত্রী পূর্ণিমা। তাঁর নতুন ছবির নাম ‘বন্ধ দরজা’। অটিস্টিক শিশুদের ঘিরেই ছবির মূল গল্প। ‘বন্ধ দরজা’ ছবিটি পরিচালনা করবেন শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এই ছবির শুটিং খুব শিগগির শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক জয়।

এদিকে আজ রোববার দুপুরে পূর্ণিমার সঙ্গে কথা হলে তিনি ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ‘কিছুদিন আগে জয় ভাইয়ের সঙ্গে সিলেটে একটি নাটকের শুটিং করেছি। সেখানেই এই ছবির ব্যাপারে আলাপ হয়। ছবির গল্প-ভাবনা আমার ভালো লাগায় কাজটি করতে রাজি হই।’

পূর্ণিমা আরও বলেন, ‘সাধারণত ছবিতে অভিনয়ের জন্য একটানা শিডিউল দিতে হয়, যা আমার পক্ষে মোটেও সম্ভব না। আমার মেয়ে আছে, তাঁকে সময় দিতে হয়। সেই ব্যাপারটি জয় ভাইও ভেবেছেন। সেভাবেই শুটিং শিডিউল করবেন বলে আশ্বস্ত করেছেন। সবকিছু মিলিয়ে মনে হয়েছে, এই ছবির কাজটি করতে গিয়ে সমস্যা হবে না।’

চার বছর আগে পূর্ণিমা যে ছবিটির শুটিং করেছিলেন, সে ছবির নাম ‘ছায়াছবি’। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিতে তাঁর নায়ক ছিলেন আরিফিন শুভ। আর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পূর্ণিমার ছবিটি হচ্ছে ‘লোভে পাপ পাপে মৃত্যু’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে