,

কোহলির ফিটনেস জোকোভিচের চেয়ে ভালো!

image_229038.virat-kohliস্পোর্টস ডেস্ক : নোভাক জোকোভিচকে বলা হয় খেলার মাঠে ফিটনেসের রাজা—টেনিসের কোর্টে অবলীলায় ঘণ্টার পর ঘণ্টা প্রতিপক্ষকে চাপে রাখেন, কখনো–বা প্রতিপক্ষের চাপ সামলে ঘুরে দাঁড়ান। ম্যাচের দৈর্ঘ্য ​যত বাড়ে, জোকোভিচের দিকে পাল্লাও তত হেলে যায়। সেটা তাঁর অবিশ্বাস্য ফিটনেসের কারণেই। পঞ্চম সেটের শেষ গেমেও যেন জোকার জোকোভিচ এতটুকু ক্লান্ত নন!

খেলার দুনিয়ায় এই মুহূর্তে জোকোভিচই ফিটনেসের শেষ কথা—এটা মানেন অনেকেই। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কন্ডিশনিং কোচ শংকর বসুর মতে, ট্রেনিং ও ফিটনেসের দৃষ্টিকোণ থেকে জোকোভিচকেও ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি!

কোহলির ফিটনেস নিয়েও কোনো সন্দেহ নেই। তিনি যেভাবে ব্যাটিংয়ের সময় এক রানকে দুই, দুইকে তিন বানান, প্রচণ্ড গরমেও যেভাবে ক্লান্তিহীনভাবে ব্যাট চালিয়ে যান, তাতে তাঁর ফিটনেস চোখ কপালে তুলে দেয়ই। তাই বলে জোকোভিচের চেয়েও তিনি এগিয়ে? শংকর বসু দাঁড় করিয়েছে অকাট্য যুক্তি। তা ছাড়া বেঙ্গালুরুর ফিটনেস ট্রেনার হিসেবে কোহলিকে তাঁর খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতাটাও ফেলে দেওয়ার নয় নিশ্চয়ই, ‘আমি ওকে সেই অনূর্ধ্ব-১৯ থেকে দেখছি। সে আপাদমস্তক এক পেশাদার ক্রিকেটার। সে খাওয়া-ঘুমানো থেকে শুরু করে সব সময়ই ক্রিকেট নিয়ে ভাবে। ভাবে কীভাবে নিজের খেলার মানের উন্নতি করতে পারে। নিজের ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আগেও ওকে বলতাম, তোমার লক্ষ্য হবে নোভাক জোকোভিচ। এখন তো মনে হয়, জোকোভিচেরই উচিত হবে কোহলিকে লক্ষ্য বানানো!’

প্রশংসায় উজ্জীবিত হন কোহলি। শংকর বসুর এই প্রশংসায় তিনি নিজের ফিটনেসকে কোন জায়গায় নিয়ে যেতে চাইবেন কে জানে! কোহলি তো এমনিতেই ক্রিকেটের সুপারম্যান! সূত্র: টাইম অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা