,

শফিক রেহমানকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার : তথ্যমন্ত্রী

enu1বিশেষ প্রতিনিধি : শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানকে সাংবাদিকতার কারণে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের বিরুদ্ধে সাংবাদিকতার বাইরে বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ রোববার দুপুরে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম চাপের মুখে নেই। মতপ্রকাশের ভিন্নমত চর্চার আইনগত অধিকার ভোগ করছে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১৫ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়, প্রতিবেদনটি আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন নয়। মার্কিন প্রতিবেদনকে দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি তথ্যনির্ভর নয়। কেননা, ​বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত নয়, এখানে উগ্রবাদীদের ছাড়া সব মতের জায়গা আছে। সরকার বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না। জঙ্গি দমনে সরকার কঠোর, কোনো ছাড় দিচ্ছে না। বাল্যবিবাহ বন্ধ, শ্রমের মান ও পরিবেশের উন্নয়ন, লিঙ্গবৈষম্য দূর, শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার। গণমাধ্যম আইনের মধ্যে থেকে স্বাধীনতা ভোগ করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা