,

ওয়াগা’র মত আগরতলা-আখাউড়া সীমান্তে ভারতের প্রকল্প, বাংলাদেশের সম্মতি

1916b6cfc69ee1b43102426dd82d793a00ce1738-400x225আট্টারি-ওয়াগা সীমান্তে অনুরুপ অবকাঠামো গড়ার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্তে ১৮কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার গৃহীত এই প্রকল্প ত্রিপুরা সরকার বাস্তবায়ন করবে। আট্টারি-ওয়াগা প্রকল্পের অনুরূপ ত্রিপুরায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানান ত্রিপুরার পর্যটন মন্ত্রী রতন ভৈামিক। মোট বরাদ্দের শতকরা ২০ ভাগ অর্থ ইতিমধ্যে কেন্দ্র ছাড় করেছে। আগরতলা- আখাউড়া প্রকল্পের নামে এই কর্মকান্ড চলবে।
স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় ভারতের কেন্দ্রীয় সরকার পর্যটন সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরাকে মোট ৯৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মিনি স্টেডিয়ামের পাশাপাশি ওপেন থিয়েটার,ক্যাফেটেরিয়া প্রভৃতি নির্মাণে ১৮ কোটি টাকা ব্যয় করা হবে। উল্লেখ্য, বেনাপোল সীমান্তের পরই বাণিজ্যিক গুরুত্বের দিক দিয়ে আখাউড়া সীমান্তের গুরুত¦।
আট্টারি- ওয়াগা সীমান্তে রিট্ট্রিট সিরিমনি অনুষ্ঠান হয়ে আসছে ১৯৫৯ সাল থেকে। ভারত পাকিস্তানের সীমান্ত রক্ষীরা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক। দুইদেশের পতাকা অর্ধনমিত করার নানা অনুষ্ঠানাদি প্রত্যক্ষ করে থাকেন উভয় দেশের নাগরিকরা।
ত্রিপুরার মন্ত্রী ভৌমিক বলেছেন, আগরতলার ব্যাপারে বাংলাদেশের সাথে সভা হয়েছে এবং বাংলাদেশ এতে সম্মতি জানিয়েছে।
ত্রিপুরার মন্ত্রী বলেন,আগরতলার অনুরূপ অবকাঠমো আখাউড়ায় গড়ে তোলা হবে কি না এব্যাপারে বাংলাদেশ এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। শিলং টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা