,

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৭

1460876802আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আরো ৫০০ ব্যক্তি আহত হয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৫৮ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের উপকূলীয় শহর মুসনে শহরের কাছে আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমনকি উৎপত্তিস্থল থেকে ৩০০ মাইল দক্ষিণে গুয়াইয়াকুইল শহরের একটি সেতু ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেনাবাহিনীকে উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে।

গত কয়েক দশকে ইকুয়েডরে এটি সবচেয়ে বড় ভূমিকম্প এবং রাজধানী কিটোতেও এটি অনুভূত হয়েছে। প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া ইতালি সফর ছোট করে দেশে ফিরছেন। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা। বিবিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ